© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ

শেয়ার করুন:
বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫০ এএম | ২৪ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে শনিবার (২৩ আগস্ট) বিকেলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ঢাকায় পাকিস্তান দূতাবাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে আরো অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ইউটি/টিএ





মন্তব্য করুন