© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে আর কোনো পরিচয় নেই: এস এম জিলানী

শেয়ার করুন:
আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে আর কোনো পরিচয় নেই: এস এম জিলানী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ এএম | ২৪ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, স্বাধীনতা য

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মং, চাকমা, পাহাড়িসহ অনেক জাতি-ধর্মের মানুষ বসবাস করে। সবর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে একটি বিষয় সংযোজন করেছিলেন, সেটি হলো—আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মীয় একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে গণ্য করি না। জীবনে কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। আমি সেবার ব্রত নিয়ে, সেবার মনমানসিকতা নিয়ে সারাদেশে মানুষের কল্যাণে কাজ করছি। আমি আপনাদের ছেলে, সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে থাকতে চাই।

শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া এবং সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে এস এম জিলানী শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রম ঘুরে দেখেন ও ভক্তদের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন।


ইউটি/টিএ


মন্তব্য করুন