© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একটি কিনলে একটি ফ্রি, সীমিত সময়ের জন্য!

শেয়ার করুন:
একটি কিনলে একটি ফ্রি, সীমিত সময়ের জন্য!

ফাইল ছবি

entertainment-reporter
০৪:৩০ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০১৯

দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে প্রথম যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের জানুয়ারিতে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে চালু হয় তাদের দ্বিতীয় শাখা।

তবে স্বল্প সময়ে নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে সিনেমাপ্রেমীদের এখন প্রিয় নাম হয়ে উঠেছে ‘স্টার সিনেপ্লেক্স’। এতে হলিউডের নতুন নতুন ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হয়ে আসছে।

জনপ্রিয়তা আরও বৃদ্ধির জন্য সম্প্রতি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দর্শকদের জন্য বিশেষ এক অফার চালু করেছে। সে অফারে সীমিত সময়ের জন্য থাকছে ১টি টিকিট কিনলে সঙ্গে ১টি টিকিট ফ্রি! অর্থাৎ একের ভেতর এক! যা স্টার সিনেপ্লেক্সের (বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভার শাখা) দর্শকদের জন্য হলিউড ও বাংলা মুভির ক্ষেত্রে সীমিত সময়ের জন্য পাওয়া যাবে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফার শুধুমাত্র রোববার থেকে বুধবার (সেপ্টেম্বর ২৯ - ০২ অক্টোবর ২০১৯) পর্যন্ত চলবে। আর এই টিকিট শুধু মাত্র স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন