ভারতে যুবককে গণধর্ষণ
ভারতের নভি মুম্বাইয়ের সাগর বিহার লেকের কাছে বাসি এলাকায় এক যুবক (৩৬) গণধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার এই পাশবিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম।
বাসি পুলিশ জানায়, নভি মুম্বাইয়ের বাসি এলাকার ওই যুবক অফিস শেষ করে সোমবার বাসায় ফিরছিলেন। ফেরার পথে রাস্তার ধারে একটি দোকানে সিগারেট কিনতে যান তিনি। জায়গাটি ছিল নির্জন। এ সময় তাকে পাঁচ মাদকাসক্ত অপহরণ করে একটু দূরে জঙ্গলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে মারধরের পর যৌন নির্যাতন করে।
ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা ক্ষত-বিক্ষত অবস্থায় ওই যুবককে রাস্তা থেকে উদ্ধার করে। যুবকের গোপনাঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন। এ ঘটনার পর আহত ওই যুবকের এক আত্মীয় স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, নির্যাতিত যুবকের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজন যৌন নিপীড়কদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, ওই পাঁচ যুবক মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অপহরণকারীদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গতবছর বর্ধমানেও এক যুবকে তুলে নিয়ে তিন দুর্বৃত্ত ধর্ষণ করে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
টাইমস/এএইচ/এসআই