© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিজিটাল ব্যাংকের জন্য ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা

শেয়ার করুন:
ডিজিটাল ব্যাংকের জন্য ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ পিএম | ২৪ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">ডিজিটাল ব্যাংক গঠনের জন্য ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০

ডিজিটাল ব্যাংক গঠনের জন্য ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২৩ সালের ১৪ জুন প্রণীত ডিজিটাল ব্যাংক গাইডলাইনে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ধরা হয়েছিল ১২৫ কোটি টাকা। সে তুলনায় একটি প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে ১৯৯১ সালের ব্যাংক কম্পানি আইন অনুযায়ী। তবে এর অধীনে পরিচালিত পেমেন্ট সার্ভিস চলবে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনস, ২০১৪ অনুসারে।

ডিজিটাল ব্যাংককে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্তির পাঁচ বছরের মধ্যে পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনতে হবে। আইপিওর আকার ন্যূনতম স্পন্সর বা উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগের সমান হতে হবে।

ডিজিটাল ব্যাংকিং বৃহত্তর অনলাইনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থারই একটি অংশ, যেখানে সব সেবা ইন্টারনেটের মাধ্যমে দেওয়া হয়। তবে মূল পার্থক্য হলো প্রচলিত ব্যাংকের মতো শাখা বা অফিস থাকবে না- শুধু একটি প্রধান কার্যালয় থেকেই সব কার্যক্রম পরিচালিত হবে।

গাইডলাইনে আরো বলা হয়েছে, প্রচলিত ব্যাংকের ব্যবসা পরিচালনা, সুশাসন ও কার্যক্রম সংক্রান্ত যে বিধি-বিধান রয়েছে, সেগুলো ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রেও বহাল থাকবে।

কেএন/এসএন


মন্তব্য করুন