© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড চালু করল ডিএনসিসি

শেয়ার করুন:
ঢাকায় ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড চালু করল ডিএনসিসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ২৪ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার সৌন্দর্য ও শৃ...

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে ১০টি নতুন পোস্টার বোর্ড স্থাপন এবং ১৫টি বিদ্যমান বোর্ড সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে তালতলা বাসস্ট্যান্ডে উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। নতুন বোর্ডগুলোর আয়তন ৫ ফুট × ৮ ফুট, আর সংস্কার করা বোর্ডগুলোর আয়তন ১৬-২৫ ফুট × ৫ ফুট।

প্রাথমিকভাবে শহরের বিভিন্ন স্থানে মোট ২৫টি বোর্ড চালু হলেও ভবিষ্যতে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এই পোস্টার বোর্ড স্থাপন করা হবে। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “শহরের সৌন্দর্য রক্ষার্থে এবং রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের চাহিদার প্রেক্ষিতে আমরা সিটি কর্পোরেশনের উদ্যোগে পোস্টার লাগানোর নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছি।”

ডিএনসিসি প্রশাসক আরও জানান, যেকোনো ধরনের রাজনৈতিক ও বাণিজ্যিক পোস্টার নির্ধারিত বোর্ডে বিনামূল্যে লাগানো যাবে। তবে যারা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ছাড়া অন্যত্র পোস্টার লাগিয়ে শহর নোংরা করবেন, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে।

তিনি নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক নেতা, তাদের শুভাকাঙ্ক্ষী এবং সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মকর্তা বৃন্দ।

এসএস/এসএন

মন্তব্য করুন