© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন বার্তা দিল এনসিপি

শেয়ার করুন:
সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন বার্তা দিল এনসিপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৪ এএম | ২৫ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; "><span>দেশের ৬৪ জেলার নেতাকর্মীদের কাছ থেকে জুলাই মাসে অনুষ্ঠিত পদ...

দেশের ৬৪ জেলার নেতাকর্মীদের কাছ থেকে জুলাই মাসে অনুষ্ঠিত পদযাত্রার তথ্য ও ছবি চেয়েছে নতুন বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৪ আগস্ট) এনসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রচার ও প্রকাশনা সেল দেশ গড়তে জুলাই পদযাত্রা নিয়ে শীঘ্রই একটি প্রকাশনা বের করতে যাচ্ছে। যেখানে প্রতিটি জেলার পদযাত্রার স্থিরচিত্র, পদযাত্রার অভিজ্ঞতা, পদযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় নাগরিকদের প্রত্যাশা ও অভিব্যক্তিসমূহ, নির্দিষ্ট জেলার নাগরিক সমস্যাসমূহ, জেলাভিত্তিক এনসিপির দায়বদ্ধতা ইত্যাদি বিষয় তুলে ধরা হবে। 

আরও বলা হয়, তাই ৬৪ জেলার আমাদের শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমরা প্রথম কমেন্টে একটি গুগল ডক দিয়েছি সেখানে আপনার জেলার পদযাত্রা সম্পর্কিত তথ্যগুলো দেওয়ার জন্য অনুরোধ করা হলো।


ইউটি/টিএ


মন্তব্য করুন