© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উত্তর প্রদেশে প্রবল বর্ষণে ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু

শেয়ার করুন:
উত্তর প্রদেশে প্রবল বর্ষণে ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু
international-desk
০৭:০০ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে নিরাপত্তার জন্য হাজার হাজার বেসামরিক নাগরিক এরই মধ্যে প্রদেশটির ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন।

এনডিটিভি জানায়, আবহাওয়া অধিদপ্তরের শনিবারের পূর্বাভাসে রোববার পর্যন্ত ভারি বৃষ্টিপাত অব্যাহত কথা জানানো হয়েছে। বৃষ্টির কারণে বেশির ভাগ জেলায় শনিবার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

শুক্রবার সকালে রিলিফ কমিশনের এক কর্মকর্তা জানান, বাড়ি ও দেয়াল ধস, সাপের কামড়, পানিতে ডুবে এবং বজ্রপাতে রাজ্যের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যুর খবর এসেছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জরুরি ত্রাণ ও উদ্ধার অভিযানসহ সব ধরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

এনডিটিভি জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় লক্ষ্ণৌতে ৭৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরে বৃষ্টি কিছুটা কমে এলেও বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে গিয়ে সাময়িক বন্যা দেখা দিয়েছে; কোথাও কোথাও গাছগাছালি উপড়ে গেছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন