© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

শেয়ার করুন:
রাশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১০ পিএম | ২৫ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের উপকূলে সমুদ্রের নিচে শক্তিশালী ...

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের উপকূলে সমুদ্রের নিচে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৩। খবর রয়টার্সের।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ অঞ্চল “রিং অব ফায়ার”-এর অংশ, যেখানে প্রায়ই ভূকম্পন ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

প্রাথমিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি এবং হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রসঙ্গত, কুরিল দ্বীপপুঞ্জ কৌশলগতভাবে সংবেদনশীল একটি এলাকা। রাশিয়া ও জাপানের মধ্যে এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ অঞ্চলে নিয়মিতভাবে মাঝারি ও শক্তিশালী কম্পন অনুভূত হয়।

কেএন/টিকে

মন্তব্য করুন