© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম চুমু: ‘সুযোগ দাও ঠিকই বেড়ে উঠবো!’

শেয়ার করুন:
প্রথম চুমু: ‘সুযোগ দাও ঠিকই বেড়ে উঠবো!’

কঙ্গনা রনৌত

entertainment-desk
০৫:২৫ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০১৯

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। বিভিন্ন সময় গণমাধ্যমে খোলামেলা কথা বলে তুমুল আলোচনায় থাকেন এই অভিনেত্রী। মূলত প্রায় সময় তিনি অন্যের সমালোচনা করে আলোচনায় আসেন।

তবে এবার কঙ্গানা আসলেন পুরোপুরি নিজের কথা বলে। তার জীবনের প্রথম চুমুর অভিজ্ঞতা শেয়ার করেছেন কঙ্গানা। আর সেই দিনের ঘটনা গণমানুষের সামনে তুলে ধরে তুমুল আলোচনায় এসেছেন কঙ্গানা। ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে এসে নায়িকা জানান, প্রথম চুমুর কথা।

তিনি বলেন, ওইদিনটি ছিল বেশ ‘অগোছালো’। আমি হাজির হয়েছিলাম ‘নেভার সে ডাই’ নামক একটি অনুষ্ঠানে। তখন একটা পাঞ্জাবি ছেলের সঙ্গে আমার প্রথম প্রেম হয়। ছেলেটি দেখতে ভয়ঙ্কর সুন্দর ছিল। লোভ সামলাতে পারছিলাম না আমি। ওই সময় তার বয়স ছিল ২৮। আর আমার ১৮। সে আমাকে ‘ছোট’ বলে সম্বোধন করেছিল। ঠিক তখনই আমি তাকে বলেছিলাম, সুযোগ দাও ঠিকই বেড়ে উঠবো।

কঙ্গানা

প্রেমে পড়ার পর আমি ওকে একদমই চুমু খেতে পারতাম না। নিজের মধ্যেই কেমন জানি লাগতো। তাই শুরুতে নিজের হাতে প্র্যাকটিস করতাম। আর আমার আর তার প্রথম চুমু মোটেও জাদুকরী ছিল না। একদমই অগোছালো। মুখ ফ্রিজ হয়ে গিয়েছিল। নড়তেই পারছিলাম না।

কঙ্গনা আরও জানান, এটা আমার প্রথম নয়, এই সম্পর্কের আগেও আমি এক শিক্ষকের প্রেমে পড়েছিলাম। তবে তার বিষয়ে আর বেশিকিছু বলতে চাই না। শুধু বলবো, তখন নবম শ্রেণিতে আমি পড়তাম।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন