© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো অস্ট্রেলিয়া

শেয়ার করুন:
ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ এএম | ২৬ আগস্ট, ২০২৫

<div> <div>ইহুদি-বিরোধী হামলার অভিযোগে ক্যানবেরায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত...

ইহুদি-বিরোধী হামলার অভিযোগে ক্যানবেরায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানের বিরুদ্ধে তার দেশে কমপক্ষে দুটি ইহুদি-বিরোধী হামলা চালানোর অভিযোগ করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, তার সরকার ক্যানবেরায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘোষণা দিয়ে বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল সামাজিক সংহতি নষ্ট করা ও বিভেদ সৃষ্টি করা। একইসঙ্গে অস্ট্রেলিয়া তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে এবং ইরানের বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

তিনি বলেন, কিছু সময় আগে আমরা অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে জানিয়েছিলাম যে তাকে বহিষ্কার করা হবে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয়া ইরানের রাজধানী তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে এবং তাদের সব কূটনীতিককে তৃতীয় দেশে স্থানান্তরিত করেছে।

তিনি আরও বলেন, আমি আরও ঘোষণা করতে পারি যে সরকার ইরানের বিপ্লবী গার্ড কর্পস এবং আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আইন প্রণয়ন করবে।

ইএ/টিকে

মন্তব্য করুন