© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

শেয়ার করুন:
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৭ পিএম | ২৬ আগস্ট, ২০২৫

<div><div><div style="text-align: justify; ">জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে দেওয়া টাকা বণ্টন নি...

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে দেওয়া টাকা বণ্টন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শহীদ ও আহত সেল। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি জানানো হয়েছে।

স্ট্যাটাসে বলা হয়েছে, জরুরি সংবাদ সম্মেলনটি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবারকে দেওয়া এককালীন অনুদান ও মাসিক ভাতা স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের মধ্যে সমান তিন ভাগে বণ্টনের বিধান রেখে নতুন বিধিমালা জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সরকারি সহায়তাকে কেন্দ্র করে জুলাই গণ-অভ্যুত্থানে অনেক শহীদ পরিবারের স্বামী-স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ার প্রেক্ষাপটে সরকার বণ্টনের এই পদ্ধতি নির্ধারণ করে দিল।

সমস্যা সমাধানে ‌‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা, ২০২৫’ জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এসএস/টিকে

মন্তব্য করুন