© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেসকো ঘেরাও করে বিক্ষোভে রুয়েটের শিক্ষার্থীরা

শেয়ার করুন:
নেসকো ঘেরাও করে বিক্ষোভে রুয়েটের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ২৬ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>রংপুরে প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে নর্দান ইলেকট্

রংপুরে প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা।


শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দেশব্যাপী চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনের অংশ হিসেবে সোমবার (২৫ আগস্ট) রংপুর নেসকো অফিসে স্মারকলিপি দিতে যান প্রকৌশলীরা। এ সময় অফিসে কর্মরত বুয়েট থেকে পাশ করা প্রকৌশলী রুকন স্মারকলিপি গ্রহণ করলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাকে গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এমনকি তাকে জবাই করে হত্যার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এ ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান রুয়েট শিক্ষার্থীরা। পরে নেসকোর কর্মকর্তারা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ইউটি/টিএ



মন্তব্য করুন