অভ্যুত্থানসহ আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা কাজী নজরুল: রিজভী
ছবি: সংগৃহীত
০৯:৩৬ এএম | ২৭ আগস্ট, ২০২৫
<div style="text-align: justify; ">প্রয়াণ দিবসে ফুল, ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ করা হলো বাঙালি
প্রয়াণ দিবসে ফুল, ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ করা হলো বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে।
বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত-অনুরাগী, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা।
নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি।
এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।
এফপি/ টিকে