© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ভয়’র মধ্যে দারুণ খবর দিলেন ফারিয়া

শেয়ার করুন:
‘ভয়’র মধ্যে দারুণ খবর দিলেন ফারিয়া

নায়িকা নুসরাত ফারিয়া

entertainment-reporter
০৫:০৭ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি তিনি ভারতে সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। সেখানে চলছে নুসরাত অভিনীত নতুন ছবি ‘ভয়’র শুটিং।

গত ১৯ সেপ্টেম্বর থেকে নুসরাত সেখানে শুরু করেছেন ছবিটির শুটিং। জানা গেছে, এরইমধ্যে ছবিটির ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। আর এর গল্প হবে সম্পূর্ণ থ্রিলারধর্মী।

এদিকে, ‘ভয়’ ছবিটির কাজ চলার মধ্যেই নুসরাত দিলেন দারুণ এক খবর। বললেন, আবারও নিজের কন্ঠে নতুন গান নিয়ে আসছেন এই নায়িকা।

এর আগে অবশ্য ২০১৮’র মাঝামাঝি সময়ে তার গাওয়া প্রথম গান ‘পটাকা’ দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন নায়িকা নুসরাত ফারিয়া। সেসময় গানটি গেয়ে বেশ সমালোচিতও হয়েছিলেন তিনি।

তবে এবার পুরোপুরি ভিন্নধর্মী গান গেয়ে আলোচনায় আসতে চান নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে মেসেজ বিনিময়ের এক মুহূর্তে এমন খবর দেন তিনি নিজেই।

তিনি জানান, আগের গান পটাকা’র সুর-সঙ্গীতায়োজন প্রীতম করলেও এবারে থাকবে চমক। তবে এবারের গানটি কে করছেন, তা এখনই জানাতে চান না ফারিয়া। তিনি মেসেজে লেখেন, এখনই বলতে চাইনা, এটা সারপ্রাইজ হিসেবে থাক।

আর গানের নাম ‘পটাকা ২’ হবে কিনা? এমন প্রশ্নে ফারিয়া বলেন, না! এটা একেবারেই নতুন গান, নতুন নামেই আসবে। মূলত তারুণ্য প্রধান গান হবে এটি। অনেক বড় ধামাকা থাকবে এতে! তবে এখনই এর বেশি কিছু বলবো না। ডিসেম্বরে গান রিলিজের আগেই সবকিছু জানাতে পারবো।

প্রসঙ্গত, ভারতের বিহারের রাচিতে বর্তমানে ‘ভয়’ ছবির শুটিং করছেন নায়িকা ফারিয়া। ইকো এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ এবং এতে নুসরাত ফারিয়ার নায়ক অঙ্কুশ হাজরা।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন