নির্বাচন রোডম্যাপ প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ায় চূড়ান্ত সায় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়াটি আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এর মধ্য দিয়েই শুরু হবে নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক প্রক্রিয়া।

বুধবার (২৭ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ইসি জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংলাপ হবে। পরে রাজনৈতিক দলের সঙ্গে।

এছাড়াও সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে শেষ দিনের শুনানি চলছে ইসিতে।

এদিন শুনানিতে শুধু সাঁথিয়াকে নিয়ে পাবনা-১ আসন গঠনের দাবি এলাকার জামায়াত সমর্থিতরা। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন ইসির শুনানিতে অংশ নিয়ে বেড়া ও সুজানগর মিলে আরেকটি আসন করার কথাও বলেন। তবে ইসির প্রকাশিত খসড়া সীমানা অনুযায়ী সাঁথিয়া ও বেড়া উপজেলার একটি অংশ ইসির প্রতি সমর্থন জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি শেষ দিনের শুনানি শুরু হয় সকাল ১০ টায়। শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিরাজগঞ্জ-২ ও ৬ আসনের বাসিন্দারা ২০০১ সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছে শুনানিতে।

এছাড়া কুড়িগ্রাম-৪ আসনের বাসিন্দারা ২০১৪ সাল অনুযায়ী চিলমারী উপজেলার রানিগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম ৩ আসনের সাথে যুক্ত করার আবেদন জানান। দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য গত ৩০ জুলাই সীমানার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত: গত ২১ আগস্ট সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করে ইসি। সাধারণত ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ, আইন শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে প্রস্তুতির তালিকা রয়েছে রোডম্যাপে। 

কেএস/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026