© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল কমপক্ষে ২৫ জনের

শেয়ার করুন:
আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল কমপক্ষে ২৫ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪১ পিএম | ২৭ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ...

আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় আজ বুধবার (২৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বাসটি দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে যাত্রী বহন করে কাবুলে আসছিল।

কাবুলের আর্গান্দি এলাকায় সকালে বাসটি উল্টে যায়।

অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ২৭ জন আহত হয়েছেন।

মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ জনের প্রাণহানি হয়েছিল।

সূত্র : এবিসি নিউজ

এমআর/টিএ 

মন্তব্য করুন