© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা: মাহফুজ আলম

শেয়ার করুন:
ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র-জনতা: মাহফুজ আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫১ পিএম | ২৭ আগস্ট, ২০২৫

<div>ফ্যাসিস্ট হাসিনার নিপীড়ন ও নৃশংসতা প্রতিবাদে ছাত্র-জনতা জেগে উঠেছিল বলে

ফ্যাসিস্ট হাসিনার নিপীড়ন ও নৃশংসতা প্রতিবাদে ছাত্র-জনতা জেগে উঠেছিল বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

জুলাই গণ-অভ্যুত্থান প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যে নিষ্ঠুর অত্যাচার, নিপীড়ন ও নৃশংসতা চালিয়েছেন তার প্রতিবাদ জেগে ওঠে ছাত্র-জনতা। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন, হত্যাযজ্ঞ, গুম-খুন ও দুর্নীতির কারণে মানুষ ছিল অসহায়।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হলো বৈষম্য দূর করে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একটি উন্নত বাংলাদেশ নির্মাণে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন করা হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা মানুষের মাঝে জুলাই চেতনাকে জাগ্রত রাখবে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত করবে।

ইএ/টিএ

মন্তব্য করুন