বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন কোথায় পায়, প্রশ্ন এনসিপি নেতা সারজিসের
ছবি: সংগৃহীত
০৯:৪৬ পিএম | ২৭ আগস্ট, ২০২৫
<div style="text-align: justify; "><span style="">পুলিশের হাতে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল...
পুলিশের হাতে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা রক্তাক্ত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেছেন, ‘পুলিশকে দিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথায় পায় সেই জবাব তাদেরকে দিতে হবে।’
বুধবার (২৭ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যেকোনো যৌক্তিক দাবিতে এবং সকল প্রকার কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় জারি থাকবে। বুয়েট শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি এবং তাদের উপরে হামলায় যারা জড়িত তাদেরকে ধিক্কার জানাই।’
এমআর/টিএ