নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

নীলফামারীর সদরের পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় মারুফা বেগম (৪৩) ওরফে লেবুজা নামে এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মারুফা বেগম ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার বাসিন্দা এবং ডোমার বালিকা বিদ্যা নিকেতন (সরলা স্কুল)-এর প্রধান শিক্ষক ওমর ফারুকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে নীলফামারী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হরতকীতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান মারুফা বেগম। গুরুতর আহত ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, “দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026