রশিদ,গুরবাজদের ফিল্ডিং কোচের দায়িত্বে সাবেক আইরিশ ক্রিকেটার
ছবি: সংগৃহীত
০৪:২১ এএম | ২৮ আগস্ট, ২০২৫
আয়ারল্যান্ডের জন মুনি ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট দ...
আয়ারল্যান্ডের জন মুনি ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন। ৬ বছর পর আবারো একই ভূমিকায় ফিরলেন তিনি। বুধবার (২৭ আগস্ট) তাকে পুনরায় নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এসিবি এক বিবৃতি দিয়ে মুনিকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানিয়েছে। দুই পক্ষের মধ্যে কত দিনের চুক্তি হয়েছে, তা জানা যায়নি। ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে মুনি শিগগির আফগানিস্তানের চলমান ক্যাম্পে যোগ দেবেন। পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ২৯ আগস্ট থেকে, এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর।
ওয়ানডে ও টি-২০ মিলিয়ে অলরাউন্ডার মুনি আয়ারল্যান্ডের হয়ে মোট ৯১টি ম্যাচ খেলেছেন। ৬৪ ওয়ানডেতে ৯৬৩ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৪৮টি, ২৭ টি-টোয়েন্টিতে ২৩১ রান করে উইকেট নিয়েছেন ১০টি।
মুনি প্রতিনিধিত্ব করেছেন ২০৭৭, ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। টি-২০ বিশ্বকাপ খেলেছেন ২টি। ২০১৫ সালে খেলুড়ে জীবন শেষ হয় তার, এরপর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে লেভেল ৩, ২ ও ১ কোচিং সার্টিফিকেট নিয়ে কোচিং জগতে প্রবেশ করেন। আফগানিস্তান ছাড়াও তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ও আয়ারল্যান্ড নারী দলে কাজ করেছেন।
আফগানিস্তান নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিস্ট নিরমালান থানাবালাসিংগামকে। বালাসিংগামের ডেসার্ট ভাইপার্স, নিউ সাউথ ওয়েলস, রংপুর রাইডার্স, মট্রিওল টাইগার্স, সিডনি থান্ডার্সের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে।
এমকে/টিএ