© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

শেয়ার করুন:
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩২ এএম | ২৮ আগস্ট, ২০২৫
ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে ১৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 বৃহস্পতিবার (২৮ আগস্ট)  সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

পাশাপশি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

এমআর/এসএন 

মন্তব্য করুন