© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

শেয়ার করুন:
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৫ পিএম | ২৮ আগস্ট, ২০২৫
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক হওয়ার কথা ছিল।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে শেকৃবি শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তা ও যাতায়াত সমস্যার কারণে বৈঠকটি বাতিল করা হয়।

সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম বৈঠক বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আমাদের এ বিষয়ে জানানো হয়েছে।’

মন্তব্য করুন