যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি: আখতার আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকে উৎসব মুখর পরিবেশে আনতে চায় নির্বাচন কমিশন এজন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত-এ কথা জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, আগামী মাসের ১৫ তারিখ থেকে রাজনৈতিকদলসহ অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়ে চলবে অক্টোবর পর্যন্ত।

আর নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে- এ কথা জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটগ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করে হবে। তবে ভোটগ্রহণের তারিখ তো আমি জানি না। প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। আগামী রমজান মানে ১৭ , ১৮ তারিখ সেটা চাঁদ দেখার ওপর নির্ভরও করে।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে -এ কথা জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে এবং সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালা একই মাসে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

আখতার আহমেদ বলেন, ভোটকেন্দ্র নীতিমালায় প্রতি বুথে ৬০০ পুরুষ ৫০০ নারী রাখার বিধান করা হচ্ছে এবং প্রবাসীরা এবার সহজ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাবেন । তিনি বলেন, ৩১ অক্টোবরের মধ্যে ম্যানুয়াল ভোটার তালিকা দেয়া হবে এছাড়াও ব্যালট বক্স মজুদ রয়েছে ইসিতে, কিনতে হচ্ছে না।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026