© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গফরগাঁওয়ে নদীতে মাছ ধরতে নেমে প্রাণ গেল তরুণের ‎

শেয়ার করুন:
গফরগাঁওয়ে নদীতে মাছ ধরতে নেমে প্রাণ গেল তরুণের ‎

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ পিএম | ২৮ আগস্ট, ২০২৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে শীলা নদীতে মাছ শিকার করতে গিয়ে রাকিব মিয়া (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যশরা ইউনিয়নের তালতলা এলাকায় ঘটনাটি ঘটে। ‎নিহত রাকিব মিয়া ওই এলাকার আতাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী।

‎স্থানীয়রা জানান, রাকিব মিয়া সকালে আরেক যুবকের সঙ্গে মাছ ধরতে শীলা নদীতে নামেন। মাছ ধরার এক পর্যায়ে নদীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নদীর পানির নিচ থেকে মৃত অবস্থায় রাকিব মিয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএ/টিকে

মন্তব্য করুন