© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশেষ সম্মাননা পেল ইংলিশ ক্লাব চেলসি

শেয়ার করুন:
বিশেষ সম্মাননা পেল ইংলিশ ক্লাব চেলসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৯ এএম | ২৯ আগস্ট, ২০২৫
মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপপর্বের ড্র। ড্র শুরুর আগে ইংলিশ ক্লাব চেলসিকে বিশেষ এক পুরস্কার দেয়া হয়েছে। যার নাম 'উইনিং ইট অল'।

ইউরোপের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও সুপার কাপের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি। ইউরোপের একমাত্র ক্লাব হিসেবে এই কীর্তি অর্জন করায় চেলসিকে 'উইনিং ইট অল' নামে একটি বিশেষ পুরস্কার দেয়া হয়।

উয়েফা প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার সেফেরিনের হাত থেকে এই পুরস্কার তুলে নেন চেলসির সিওও জেসন গ্যানন। এমন এক পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত চেলসির সিওও। তার পাশাপাশি আগামীতে আরও ট্রফি জেতার আশ্বাস দিয়েছেন তিনি।

গত মৌসুমে কনফারেন্স লিগ জেতার মধ্য দিয়ে চেলসি ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপের সকল মেজর ট্রফি জেতার রেকর্ড গড়ে। কনফারেন্স লিগ ছাড়ারও চেলসি জিতেছে দুইটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ, ক্লাব বিশ্বকাপ এবং সুপার কাপ।

২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে চেলসি বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে। গ্রুপপর্বে তাদের ৮ প্রতিপক্ষ হচ্ছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আতালান্তা, আয়াক্স, নাপোলি, পাফোস এবং কারাবাগ।

এদিকে একই অনুষ্ঠানে সাবেক সুইডিশ ফুটবল কিংবদন্তি স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচকেও বিশেষ এক সম্মাননা দেয়া হয়। সাবেক এই এসি মিলানের ফুটবলারের হাতে সেফেরিন তুলে দেন ‘উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’। ইতিহাসের সেরা একজন স্ট্রাইকার ইব্রা ক্যারিয়ারে ৮৬৬ ম্যাচ খেলে করেছেন ৫১১টি গোল। এছাড়াও, জাতীয় দলের হয়ে তার আছে ৬২টি গোল। জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ারে ত্রিশ-এর উপর শিরোপা জিতেছেন সুইডিশ এই কিংবদন্তি। 

এমকে/এসএন

মন্তব্য করুন