© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করলেন শিবির সভাপতি

শেয়ার করুন:
মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করলেন শিবির সভাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৮ পিএম | ২৯ আগস্ট, ২০২৫
ফিলিস্তিনের গাজায় দখল, গণহত্যা, জাতিগত নিধন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছেন ওলামায়ে কেরাম ও সাধারণ জনগণ।

শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জড়ো হন মুসল্লিরা। কর্মসূচির নেতৃত্ব দেওয়া ওলামায়ে কেরাম ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করেন।

বায়তুল মোকাররমের সামনে ‘মার্চ ফর গাজা’-এর ঘোষণাপত্র বাংলায় পাঠ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আর ঘোষণাপত্রের আরবি ও ইংরেজি সংস্করণ পাঠ করেন যথাক্রমে মাওলানা ড. খলিলুর রহমান মাদানী ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ আব্দুর রব।

ঘোষণাপত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি অবিলম্বে গাজা গণহত্যা বন্ধ নিশ্চিত করাসহ কয়েকটি দাবি জানানো হয়। এ সময় মুসলিম উম্মা নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে বাঁচাতে ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানানো হয়।

একই সঙ্গে ইসরাইলি যেকোনো কম্পানির সঙ্গে যে কোনো ধরনের চুক্তি বা বাণিজ্য বন্ধ, গাজায় ত্রাণ সহায়তা পাঠানো ও পাঠ্যপুস্তকে ফিলিস্তিন ও আল আকসার ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।
আয়োজনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও ইসলামী স্কলারবৃন্দ উপস্থিত ছিলেন।

টিকে/

মন্তব্য করুন