© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ, মারাত্মক আহত নুরুল হক নুর

শেয়ার করুন:
জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ,  মারাত্মক আহত নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ২৯ আগস্ট, ২০২৫
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্বক আহত হয়েছেন নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮ টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা।

এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাত গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে।

এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

এফপি/ টিকে

মন্তব্য করুন