© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুর আহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সারজিস-মাসউদের বার্তা

শেয়ার করুন:
নুর আহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সারজিস-মাসউদের বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ পিএম | ২৯ আগস্ট, ২০২৫
জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম ও হান্নান মাসউদ।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তারা এ নিন্দা জানান।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ ফেসবুকে পোস্টে লিখেন, নুরুল হক নুর ভাই আমাদের সহযোদ্ধা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সহযোগী। নুরুল হক নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা। এ হামলার জবাব দিতেই হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবেই দিতে হবে।



পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেন, প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলে-মিশে একাকার। নুর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটা। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেয়া হলো সব দলকে! এমন ঘৃণ্যতর হামলার নিন্দা জানাচ্ছি।



এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক লিখেন, আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে।

ইএ/টিকে

মন্তব্য করুন