© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় জাতীয় পার্টি কার্যালয়ে গণঅধিকার পরিষদের হামলা

শেয়ার করুন:
খুলনায় জাতীয় পার্টি কার্যালয়ে গণঅধিকার পরিষদের হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩১ পিএম | ৩০ আগস্ট, ২০২৫
খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর ডাকবাংলো মোড়ে বিক্ষোভ মিছিল চলাকালে তারা সাইনবোর্ড ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশ বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এর আগে ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর হামলার প্রতিবাদে শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

পরে শিববাড়ি মোড় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে গিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে এ হামলা চালায়।

খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা আছরের নামাজ পড়তে গিয়েছিলাম। সে সময় গণঅধিকার পরিষদের ব্যানারে দুর্বৃত্তরা আমাদের কার্যালয়ে হামলা চালায়। আমাদের কার্যালয়ের গেট ও সাইনবোর্ড ভাঙচুর করে।

 পিএ/টিকে 

মন্তব্য করুন