© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিয়ানমারে মার্কিন নাগরিকদের সতর্কতা

শেয়ার করুন:
মিয়ানমারে মার্কিন নাগরিকদের সতর্কতা
international-desk
০৭:৩৭ পিএম | ০৩ অক্টোবর, ২০১৯

সম্ভাব্য হামলার বিষয়ে মিয়ানমারের নেপিদো, ইয়াঙ্গুন ও মান্দালয়ে অবস্থান করা নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও দেশটিতে তাদের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেয়।

সম্প্রতি ইয়াঙ্গুনের মার্কিন দূতাবাসের এক সতর্কবার্তায় বলা হয়, ১৬ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে এবং সামনের মাসগুলোতে সম্ভাব্য হামলার তথ্য খতিয়ে দেখছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

তবে কী ধরনের হামলা হবে বা পেছনে কারা আছে সে বিষয়ে সতর্ক বার্তায় কিছু বলা হয়নি।

সীমান্তবর্তী থাইল্যান্ডের শরণার্থী শিবিরের কাছে হামলার পরিকল্পনা হয়েছে জানিয়ে মিয়ানমার টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বোমা হামলার দিন ঠিক করতে সীমান্তবর্তী তাক প্রদেশের থা সং ইয়াং জেলার মায়লা ও বেখলাও শিবিরের কাছে উত্তরাঞ্চলীয় জোটের ২০ সদস্য বৈঠক করে।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন