© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসি সচিব / দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ

শেয়ার করুন:
দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ পিএম | ৩১ আগস্ট, ২০২৫
দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

আজ রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।

সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

বিস্তারিত আসছে...

মন্তব্য করুন