© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে মদসহ আ’লীগ ও যুবলীগের ৩ নেতা আটক

শেয়ার করুন:
গাজীপুরে মদসহ আ’লীগ ও যুবলীগের ৩ নেতা আটক
district-correspondent
০৯:৪২ পিএম | ০৩ অক্টোবর, ২০১৯

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে চোলাই মদসহ আটক করেছে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার রামপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আমান (৪০), পেওরাইদ গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে কড়িহাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল হক কাইয়ুম (৩৬) ও তরুণ গ্রামের আ. মান্নানের ছেরে যুবলীগ নেতা জুয়েল হোসেন (৩৮)।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ চৌরাস্তার মোড় থেকে দুই লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানান কাপাসিয়া থানার এসআই মো. আব্দুর রহমান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন