© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারি আর নেই

শেয়ার করুন:
শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারি আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৭ পিএম | ৩১ আগস্ট, ২০২৫
ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর নাতি ও গদিনশীন শাহসুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে বিদেশের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে তার নামাজে জানাজা ও দাফনের বিষয়টি এখনো গাউছিয়া রহমান মনজিলের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি।

শাহসুফি হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তেকালে মাইজভান্ডার দরবারসহ আশেক, ভক্ত ও মুরিদানদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

পিএ/টিএ 

মন্তব্য করুন