© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিজ জিততে টাইগারদের দরকার ১০৪ রান

শেয়ার করুন:
সিরিজ জিততে টাইগারদের দরকার ১০৪ রান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ডাচদের কোনো পাত্তাই দেয়নি টাইগাররা। সিরিজ নিশ্চিতের মিশনে দ্বিতীয় ম্যাচে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক লিটন দাস। তবে তাসকিন-নাসুম-মোস্তাফিজদের বোলিং তোপে কোনোমতে একশ পার করেই অলআউট হয় নেদারল্যান্ডস। ১৫ বল বাকি থাকতেই ১০৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ডাচম্যানরা। স্কোরবোর্ডে ১৪ রান যোগ হতেই ম্যাক্স ও’দউদ-এর উইকেট হারায় সফরকারীরা। নাসুম আহমেদের বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০ বলে ৮ রান করেন এই ওপেনার। পরের বলে তেজা নিদামানুরু দেন পারভেজ হোসেন ইমনকে ক্যাচ। রানের খাতা খোলার আগেই তিনি ফেরেন সাজঘরে। তবে ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস কোনোমতে হ্যাটট্রিক ঠেকান। 



পাওয়ার প্লেতেই নেদারল্যান্ডসের ৩ উইকেট তুলে নেন টাইগার বোলাররা। নাসুমের জোড়া শিকার ও তাসকিনের এক উইকেট শিকারে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০ রান তোলে ডাচরা। নতুন ব্যাটাররা থিতু হয়ে ওঠার আগেই আঘাত হানেন তাসকিন। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা বিক্রমজিৎকে ফেরান তিনি। ১৭ বলে ৪ চারে ২৪ রান করে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন বিক্রমজিৎ। সেই ওভারে আরও একটা উইকেট পেতে পারতেন তাসকিন। পরের বলেই ফের ক্যাচ উঠলেও এবার পিছলে পড়ায় তা ধরতে পারেননি সাকিব।

মোস্তাফিজুর রহমান এদিন বোলিংয়ে আসেন নবম ওভারে। আর এসেই পান উইকেটের দেখা। তৃতীয় বলে ফেরান ডাচ অধিনায়ককে। ১১ বলে ৯ রান করে ইমনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪১তম উইকেটের দেখা পেলেন কাটার মাস্টার। 

ইউটি/টিএ


মন্তব্য করুন