© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাগপা সভাপতির ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

শেয়ার করুন:
জাগপা সভাপতির ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৫
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা একাংশের) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা পিটিয়ে মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করছি।’

তিনি আরো বলেন, ‘অবিলম্বে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি।

রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদ অফিস থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় দুষ্কৃতকারীদের হামলায় জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান গুরুতর আহত হয়েছেন। বৈঠক শেষে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ইউটি/টিএ


মন্তব্য করুন