© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাকসু নির্বাচন / জাবিতে ৩ দিনের পরীক্ষা স্থগিত

শেয়ার করুন:
জাবিতে ৩ দিনের পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর শুধু ক্লাস চলবে, বাকি দুই দিন (১০ ও ১১ সেপ্টেম্বর) ক্লাস ও পরীক্ষা দুটোই বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত অনুশীলনী পরীক্ষা এবং সব পর্বের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।

তবে ক্লাস যথারীতি চলবে। পরবর্তী দুই দিন (১০ ও ১১ সেপ্টেম্বর) ক্লাস ও পরীক্ষা দুটোই স্থগিত থাকবে। এ ছাড়া ১২ ও ১৩ সেপ্টেম্বর উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস এবং সব পরীক্ষা স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই তারিখ থেকে নির্বাচনের দিন পর্যন্ত কোনো বিভাগের চূড়ান্ত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষা কমিটিকে।

কেএন/টিকে

মন্তব্য করুন