© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীন থেকে সুতার বদলে চট্টগ্রামে এলো বালু ও মাটির বস্তা

শেয়ার করুন:
চীন থেকে সুতার বদলে চট্টগ্রামে এলো বালু ও মাটির বস্তা

ছবি সংগৃহীত

own-reporter-chattogram
০৬:১০ পিএম | ০৯ অক্টোবর, ২০১৯

চীন থেকে সুতার আসার কথা থাকলেও কনটেইনার খোলার পর পাওয়া গেছে বালু ও মাটির বস্তা। বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরে এ ঘটনা ধরা পড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম।

চীন থেকে সুতা আসার কথা থাকলেও কনটেইনার খোলার পর পাওয়া গেছে বালু ও মাটির বস্তা।

বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরে এ ঘটনা ধরা পড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম।

ফখরুল আলম জানান, চীন থেকে আসা ২৫ টন সুতা ভর্তি একটি কনটেইনার খোলার পর তাতে পাওয়া গেছে বালু ও মাটির বস্তা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করা হয়েছে। গাজীপুরের এনজেড এক্সেসরিজ লিমিটেডের নামে চালানটি বন্দরে আসে। এক কনটেইনারের চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কালকিনি কমার্শিয়াল এজেন্সিজ লিমিটেড।

কাস্টম কমিশনার বলেন, চালানটির ইনভেন্ট্রি (প্রাপ্ত পণ্যের তালিকা তৈরি) চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানি লন্ডারিং। তবে ব্যাংকে আমদানি ঋণপত্রের বিপরীতে টাকা পরিশোধ হয়েছে কিনা, আমদানিকারকের অতীত রেকর্ড, রপ্তানিকারকের ভুল বা প্রতারণা ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন