© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সচল চট্টগ্রাম বিমানবন্দর

শেয়ার করুন:
সচল চট্টগ্রাম বিমানবন্দর
own-reporter-chattogram
১২:২৯ পিএম | ১০ নভেম্বর, ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের বিমান ওঠানামা শুরু হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের বিমান ওঠানামা শুরু হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

রোববার সকাল ৬টা থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান।

সারোয়ার-ই-জামান বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার বিকাল ৪টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামাসহ সবধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ছিল। তবে এখন পর্যন্ত চট্টগ্রাম ঘূর্ণিঝড় কেন্দ্রের বাইরে থাকায় আবারো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক করা হয়েছে।

তিনি জানান, বন্ধ থাকা অবস্থায় ১৩টি ফ্লাইটের সিডিউল বাতিল করা হয়েছে এবং একই সঙ্গে বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামাও বন্ধ ছিল।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন