গৃহঋণের সীমা বেড়ে ২ কোটি টাকা

গৃহঋণের সর্বোচ্চ সীমা ২ কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। পূর্বে তা ১ কোটি ২০ লাখ টাকা ছিল।

মঙ্গলবার এ বিষয়ে সার্কুলার জারি করে ব্যাংকগুলোর কাছে পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। তবে ঋণ ও মূলধনের অনুপাত আগের মতই আছে।

ব্যাংক প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আহসান কর্তৃক স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়, গত ৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবিরের সাথে বৈঠক করেন ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা।

ওই বৈঠকে এবিবির পক্ষ থেকে গৃহঋণের সর্বোচ্চ সীমা ১ কোটি ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকায় উন্নীত করার দাবি জানানো হয়। ওই দাবিতে সাড়া দিয়ে মঙ্গলবার এই সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

ঋণের পরিমাণ বাড়লেও সার্কুলারে ঋণ ও মূলধনের অনুপাত আগের মতই ৭০:৩০ অনুপাতে রাখা হয়েছে। অর্থাৎ ১ কোটি টাকার একটি ফ্ল্যাট ক্রয় করতে ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে ৭০ লাখ টাকা বাকী ৩০ লাখ টাকা নিজস্ব অর্থায়ন।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026