© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় তিন স্থানে বিক্রি হচ্ছে ৪৫ টাকায় পেঁয়াজ

শেয়ার করুন:
কুমিল্লায় তিন স্থানে বিক্রি হচ্ছে ৪৫ টাকায় পেঁয়াজ
own-reporter-cumilla
০৭:৫২ পিএম | ০৩ ডিসেম্বর, ২০১৯

কুমিল্লায় ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টিসিবির পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

কুমিল্লায় ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টিসিবির পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

মাথা পিছু ১ কেজি করে নগরীর রাজগঞ্জ দুধ বাজার, ইপিজেড মোড় ও নয়াগাঁও এলাকায় পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

ডিলাররা জানান, আজ প্রতিটি স্থানে ২ হাজার কেজি ও আগামীকাল ১ হাজার কেজি পর্যন্ত পেঁয়াজ বিক্রির ব্যবস্থা রয়েছে। তবে পরবর্তীতে পেঁয়াজ আমদানি হলে তা অব্যাহত রাখা সম্ভব হবে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন