© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘন কুয়াশায় চট্টগ্রামে নামতে না পেরে বিমান গেল কলকাতায়

শেয়ার করুন:
ঘন কুয়াশায় চট্টগ্রামে নামতে না পেরে বিমান গেল কলকাতায়
own-reporter-chattogram
০১:১৫ পিএম | ১৩ জানুয়ারি, ২০২০

ওমান থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

ওমান থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

সোমবার সকাল সাড়ে ৮টায় বিমানের ১২২ ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান, ঘন কুয়াশার কারণে ওমানের মাসকাট থেকে আসা বিমানের ১২২ ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করতে পারেনি। পরে সেটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। অবস্থার উন্নতি হলে ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন