© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাসব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট মাত্র ৩০০ টাকায়!

শেয়ার করুন:
মাসব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট মাত্র ৩০০ টাকায়!
own-reporter
০৫:৪৭ পিএম | ১৫ জানুয়ারি, ২০২০

‘ব্রোঞ্জ ইকোনমি’ নামের নতুন একটি প্যাকেজের আওতায় মাসিক ৩০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়ার ঘোষণা দিয়েছে বিডিকমের সার্ভিস ব্র্যান্ড স্মাইল। সারাদেশে সবার জন্য সাশ্রয়ী মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা দিতে এই ঘোষণা দিয়েছে স্মাইল।

বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০০ টাকার ব্রডব্যান্ড সংযোগে থাকবে আনলিমিটেড ডাউনলোড, যা যেকোনো ফেয়ার ইউসেজ প্ল্যান বা ডেটা ক্যাপ ছাড়াই ব্যবহার করা যাবে। তবে ১০ জন গ্রাহককে একত্রে এ সংযোগ নিতে হবে। প্রত্যেক গ্রাহক ৫ থেকে সর্বোচ্চ ১০ এমবিপিএস ব্যান্ডউইথ পাবেন।

সবার জন্য ইন্টারনেটের আওতায় আরও দুটি প্যাকেজ রয়েছে জানিয়ে বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর বলেন, এর মধ্যে একটি হচ্ছে স্মাইল ব্রোঞ্জ ফ্লেক্সিবল ও আরেকটি হলো স্মাইল ব্রোঞ্জ ইজি। ব্রোঞ্জ ফ্লেক্সিবলের আওতায় ৫ জন গ্রাহককে একত্রে সংযোগ নিতে হবে। তারা ৫ থেকে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ পাবেন ৪০০ টাকায়। ব্রোঞ্জ ইজি প্যাকেজের আওতায় দুজন গ্রাহক সংযোগ নিতে পারবেন ৫০০ টাকায়। এ ক্ষেত্রে শেয়ারড ইন্টারনেট হবে না। গ্রুপে গ্রাহকসংখ্যা যাই হোক না কেন, প্রত্যেক গ্রাহক আলাদা ইন্টারনেট সেবা পাবেন। এর বাইরে স্মাইলের নিয়মিত প্যাকেজগুলো চালু থাকবে।

এস এম গোলাম ফারুক আলমগীর বলেন, বর্তমানে স্মাইল ব্রডব্যান্ড সার্ভিস দেশের ১৪টি জেলা শহরে বিস্তৃত রয়েছে। শিগগিরই সবার জন্য ইন্টারনেট উদ্যোগের মাধ্যমে অন্যান্য জেলায় সেবা চালু করা হবে। এছাড়া http://smile.com.bd সাইটে প্রবেশ করেও বিস্তারিত জানা যাবে ।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন