ফের বাড়লো স্বর্ণের দাম

চীনের করোনা ভাইরাসের উত্তাপে বেড়েই চলছে একের পর এক পণ্যের দাম। এবার সে উত্তাপ এসে পড়লো স্বর্ণের বাজারে। বছরের প্রথম প্রান্তিকেই দ্বিতীয় বারের মত বৃদ্ধি পেলো স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির কথা জানিয়েছে বাজুস। যা বুধবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম অনুযায়ী বুধবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম হবে ৬১ হাজার ৫২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫৪ হাজার ১৭৯ টাকায় বিক্রি হবে। এই ৩ মানের সোনার দামই ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হলো। আর সনাতন পদ্ধতিতে সোনার দাম ৪১ হাজার ৪০৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে আগের দামেই (৯৩৩ টাকা)।

এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বৃদ্ধি করেছিল। তাতে প্রতি ভরির দাম দাঁড়িয়েছিল ৬০ হাজার ৩৬১ টাকা। বুধবার দাম বৃদ্ধি পেলেই সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তার আগে সোনার সর্বোচ্চ দাম ছিল ৬০ হাজার ৬৫৩ টাকা ভরি। ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর এই দাম উঠেছিল।

 

টাইমস/আরএ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026
img
তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান Feb 03, 2026
img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026