বাংলাদেশ থেকে ৫০ হাজার কোটি টাকা পাচার

২০১৫ সালে বাংলাদেশ থেকে ৫৯০ কোটি ডলার বা প্রায় ৫০ হাজার কোটি টাকা পাচার হয়েছে।

সোমবার ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০০৬ থেকে এক দশকে পাচারের পরিমাণ ৫ লাখ ২৯ হাজার ৯৫৬ কোটি টাকা।

সংস্থাটি বলছে, পাচার করা টাকার বড় অংশই গেছে আমদানি-রফতানির সময়ে পণ্যের প্রকৃত দাম গোপন করার মাধ্যমে।

বিশ্বজুড়ে অর্থপাচার নিয়ে প্রায় এক দশক ধরে প্রতিবেদন প্রকাশ করছে গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই)।

এবার তাদের প্রতিবেদনে ১৪৮ উন্নয়নশীল দেশের টাকা পাচারের চিত্র তুলে ধরা হয়েছে।

জিএফআইর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশ থেকে পাচার হয় ৫৯০ কোটি ডলার। স্থানীয় মুদ্রায় যা প্রায় ৫০ হাজার কোটি টাকা।

সংস্থাটি বলছে, উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের মোট বাণিজ্যের প্রায় ২০ ভাগই পাচার হয়েছে নানা কৌশলে। আমদানি-রফতানি পণ্যের আসল দাম গোপন করে, অর্থ পাচারের ব্যাপারে ওয়াকিবহাল আছে সরকারও।

জিএফআই’র হিসাবে, ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৯ কোটি ডলার বা ৫ লাখ ৩০ হাজার কোটি টাকা। ২০১৪ সালে দেশ থেকে পাচার হয় ৮৯৭ কোটি ডলার। অংকের হিসেবে ২০১৫ সালে এর পরিমাণ কমলেও জিএফআই বলছে, এটি আনুমানিক হিসাব। প্রকৃত পাচারের পরিমাণ আরও বেশি হতে পারে।

পাচারের পাশাপাশি, ২০১৫ সালে অবৈধভাবে দেশে ২৮০ কোটি ডলার আসার তথ্যও দিয়েছে জিএফআই।

সংস্থাটির প্রতিবেদন অনুসারে, টাকার অংকের দিক দিয়ে ২০১৫ সালে অর্থপাচারে শীর্ষ ৩০ দেশের একটি ছিল বাংলাদেশ। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান। জিএফআই বলছে, টাকা পাচারের এ প্রবণতা টেকসই উন্নয়নের বড় বাধা।

 

গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটির প্রতিবেদন
https://www.gfintegrity.org/press-release/2019-iff-update-press-release/

https://www.gfintegrity.org/report/2019-iff-update/ 

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026
img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026