একনেকে প্রায় ৫২০০ কোটি টাকা ব্যয়ে তিন প্রকল্প অনুমোদন

পাঁচ হাজার ১৮৯ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে আরও তিনটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রস্তাবিত প্রকল্পগুলোতে সরকার দুই হাজার ৮৫৫ কোটি ৮ লাখ টাকা ব্যয় করবে। এছাড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে ৬৩ কোটি ৮৫ লাখ এবং বাকি ২ হাজার ২৭০ কোটি ৭৬ লাখ টাকা বিদেশি দাতা সংস্থা থেকে ঋণ নেয়া হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও পদস্থ কর্মকর্তারা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি ভবন থেকে অংশগ্রহণ করেন।

পরে পরিকল্পনা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম একনেকের সভার বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

তিনি জানান, মঙ্গলবারের একনেক সভায় মোট তিনটি প্রকল্পের মধ্যে দুটি সংশোধিত এবং একটি নতুন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সংশোধিত দুটি প্রকল্পই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। প্রকল্পগুলো হলো- ‘সোনাপুর (নোয়াখালী)-সোনাগাজী (ফেনী)-জোয়ারগঞ্জ (চট্টগ্রাম) সড়ক উন্নয়ন (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।

প্রকল্পটির মূল খরচ ছিল ১৭২ কোটি ৬৫ লাখ, প্রথম সংশোধনীতে তার ব্যয় বৃদ্ধি করে ১৮৫ কোটি ৯৬ লাখ এবং দ্বিতীয় সংশোধনীতে ব্যয়ের পরিমাণ আরও বাড়িয়ে ২৯৩ কোটি পাঁচ লাখ টাকা করা হয়। ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া প্রকল্পটি ২০১৮ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা শেষ হয়নি।

সচিব মো. আসাদুল ইসলাম আরও জানান, সেতু মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রকল্পটি হলো ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ (প্রথম সংশোধন)। এই প্রকল্পে মূল খরচ ছিল ১১ হাজার ৮৯৯ কোটি টাকা। প্রথম সংশোধনীতে ব্যয় বৃদ্ধি করে চার হাজার ৭৬৩ কোটি ৩৭ লাখ টাকা বৃদ্ধি করা হয়। এখন প্রকল্পটির মোট ব্যয় দাড়িয়েছে ১৬ হাজার ৬৬২ কোটি ৩৮ লাখ টাকা।

এছাড়া একনেকের আজকের সভায় অনুমোদন পাওয়া তৃতীয় প্রকল্পটি হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা’ বিষয়ক। এ প্রকল্পে ৩১৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের অক্টোবর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026
img

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি Feb 05, 2026
img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026