© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাংকে লেনদেনের সময় বাড়লো

শেয়ার করুন:
ব্যাংকে লেনদেনের সময় বাড়লো

ফাইল ছবি

economic-reporter
০৬:৫৮ পিএম | ০৫ মে, ২০২১

ঈদের কারণে ব্যাংকে চাপ বৃদ্ধি পাওয়ায় লেনদেনের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। আগামীকাল বৃহস্পতিবার (৬ মে) থেকে নতুন এ সময়সূচী কার্যকর হবে।

বুধবার (৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে। এছাড়া ব্যাংকের অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংখ খোলা থাকবে।

এদিকে আগামী ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত তৈরি পোশাকশিল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এবং রপ্তানিবাণিজ্য অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া ঈদের ছুটিতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন