© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিজিটাল নিবন্ধন চালু করল ‘নগদ’

শেয়ার করুন:
ডিজিটাল নিবন্ধন চালু করল ‘নগদ’
own-reporter
০৩:২৯ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

দেশের মানুষকে সহজে আর্থিক সুবিধা দিতে ডিজিটাল (গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতি) কেওয়াইসি নিবন্ধন প্রক্রিয়া উদ্বোধন করেছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ। শনিবার রাজধানীর একটি হোটেলে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার হিসাব খোলার গ্রাহক তথ্যের এ কার্যক্রম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

দেশের মানুষকে সহজে আর্থিক সুবিধা দিতে ডিজিটাল (গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতি) কেওয়াইসি নিবন্ধন প্রক্রিয়া উদ্বোধন করেছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান ‘নগদ’।

শনিবার রাজধানীর একটি হোটেলে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার হিসাব খোলার গ্রাহক তথ্যের এ কার্যক্রম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের মোবাইলে আর্থিক সেবা সারা পৃথিবীকে চমকে দেওয়ার অবস্থানে পৌঁছেছে। এই সেবার আওতায় প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ২৪ কোটি টাকা লেনদেন হচ্ছে। এতে এক টুকরো কাগজেরও দরকার হয় না। এটাই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন কর্মসূচি ডিজিটাল বাংলাদেশের সুফল।

ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল বলেন, আর্থিক লেনদেন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের ১০০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। দেশজুড়ে ডাক বিভাগের নয় হাজার ৮৮৬টি ডাকঘর ও এর কর্মী নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল আর্থিক খাতে দ্রুততা ও কার্যকারিতার সঙ্গে আমরা যেকোনো অনিয়ম মোকাবিলায় প্রস্তুত।

তিনি আরও বলেন, বর্তমানে নগদ অ্যাপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেই রয়েছে। কম মেগাবাইটে সহজে ব্যবহারযোগ্য এ অ্যাপটির বেটা সংস্করণে ব্যবহারকারী ছিল ৫০ হাজারেরও বেশি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল এবং নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ বাংলাদেশ ডাক বিভাগ ও নগদের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন