© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে বিনিয়োগের উত্তম পরিবেশ রয়েছে: পরিকল্পনামন্ত্রী

শেয়ার করুন:
দেশে বিনিয়োগের উত্তম পরিবেশ রয়েছে: পরিকল্পনামন্ত্রী
own-reporter
০৫:২৯ পিএম | ০২ মার্চ, ২০১৯

দেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ রয়েছে জানিয়ে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’ আয়োজিত দায়িত্বশীল নাগরিক-সমৃদ্ধ দেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

দেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ রয়েছে জানিয়ে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’ আয়োজিত দায়িত্বশীল নাগরিক-সমৃদ্ধ দেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রবাসীদের সব ধরনের সহযোগিতা দিতে এবং মেধাবীদের দেশে ফিরিয়ে এনে কাজে লাগাতে চায় সরকার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশির চেয়ারপারসন এস এম সেকিল চৌধুরী প্রমুখ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন