রমজানে বাজার স্বাভাবিক রাখতে বাণিজ্যমন্ত্রীর নির্দেশ

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় কমিশনারদের চিঠি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিভাগীয় কমিশনারদের কাছে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী এ চিঠি পাঠিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চিঠিতে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় সারা বছরের ন্যায় রমজানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ভোক্তা সাধারণের কাছে ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়ে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য যাতে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়টি নিশ্চিতের লক্ষ্যে বাজার নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন।

এছাড়া ভেজালবিরোধী অভিযান, উপজেলায় বাজারে পণ্য সরবরাহ ও মজুত অটুট রাখা, নির্বিঘ্নে পণ্য পরিবহন, অবৈধ মজুদ প্রতিরোধ এবং পণ্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্যও তিনি নির্দেশনা দিয়েছেন।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026
img
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম Feb 02, 2026
তারেক রহমানকে নিয়ে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 02, 2026
জাঁকজমক নয়, শান্তিপূর্ণ বিয়ে উদয়পুরে Feb 02, 2026
img
হালকা সাজে নান্দনিক লুকে নজর কাড়লেন সাবিলা Feb 02, 2026
img
‘চায়ের আড্ডা’য় তরুণ-তরুণীদের সঙ্গে জাইমা রহমান Feb 02, 2026
img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে কমলো রুপার দাম! Feb 02, 2026